Header Ads






ফেসবুক-ভাইবারের ব্যবসায়িক সম্পর্ক শেষ



নিজেদের প্রায় ১ বিলিয়ন ব্যবহারকারীর সুরক্ষার স্বার্থে বিশ্বের জনপ্রিয় ফ্রি ও সবচেয়ে সুরক্ষিত যোগাযোগ মাধ্যম ভাইবার ফেসবুকের সঙ্গে সবধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ফলে নিজেদের অ্যাপ থেকে ফেসবুক কানেক্ট, ফেসবুক এসডিকে এবং গিফি সরিয়ে নেওয়ার পাশাপাশি ফেসবুক নেটওয়ার্ক প্ল্যাটফর্মে সবধরনের বিজ্ঞাপন স্থগিত করবে ভাইবার।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের রাকুটেনের মালিকানাধীন ভাইবারের পূর্ব ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর আফ্রিকার বৃহত্তম বাজার রয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে ভাইবার জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস চলমান আন্দোলনের পর অ্যান্টি-ডিফেমেশন লীগ এবং এনএএসিপিসহ ৬টি সংস্থা মিলে গঠিত একটি গ্রুপ জানিয়েছে, ‘হেট স্পিচ’ থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় পুরো জুলাই মাস ফেসবুকে যেনো বিজ্ঞাপনদাতারা কোনো বিজ্ঞাপন না দেয়। পাশাপাশি, বেশ কয়েকটি তথ্য অব্যবস্থাপনার মধ্যে রয়েছে আলোচিত ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালের মতো ঘটনাও, যেখানে রাজনৈতিক পরামর্শদাতা এ সংস্থাটি অনৈতিকভাবে প্রায় ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের কাজে লিপ্ত ছিলো।


ভাইবারের প্রধান নির্বাহী জ্যামেল অ্যাগাউয়া বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফেসবুক নিজেদের দায়িত্ববোধ, অবস্থান ও মনোভাব প্রকাশে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তথ্য অব্যবস্থাপনা ও অ্যাপে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়া থেকে শুরু করে সহিংসতা ও বিপজ্জনক উদ্ধৃতি থেকে মানুষকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে ফেসবুক চরমভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সত্য হচ্ছে, ফেসবুকে সহিংস কনটেন্ট ছড়িয়ে পড়ায় কিছু মানুষ ভোগান্তিতে পড়েছে আর তাই প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও স্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

চলতি বছরের জুলাই মাসের মধ্যে ভাইবার অ্যাপ থেকে ফেসবুকের সব টাচ পয়েন্ট সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হবে বলে আশা করছে ভাইবার। তবে ফেসবুকে সব ধরনের বিজ্ঞাপন এখন থেকেই স্থগিত করা হবে।

No comments

রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটক শিগগিরই গ্রাহকদের ‘প্রথম পছন্দ’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটক শিগগিরই গ্রাহকদের ‘প্রথম পছন্দ’ হয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্ত...

Theme images by enot-poloskun. Powered by Blogger.